বুধবার সন্ধ্যা ৬টা। কর্মরত অবস্থায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে ফার্মেসিতে আসেন মশিউর রহমান। কিন্তু ওষুধ নেয়ার আগেই মাটিতে ঢলে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা শহরের রেলবাজারে। মশিউর রহমান দামুড়হুদা উপজেলার কুলগাছি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ঠাকুরপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি মাদানি এন্টারপ্রাইজের ডেলিভারি স্টাফ ছিলেন।
জানা যায়, কর্মরত অবস্থায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে ফার্মেসিতে আসেন মশিউর রহমান। এ সময় ওষুধ নেয়ার আগেই সেখানে হঠাৎ পড়ে যান তিনি। স্থানীয়রা তাইজুল ইসলামের ভ্যানে করে তাকে দ্রুত তুলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রায় ৪০ মিনিট অজ্ঞাত পরিচয়ে তার মরদেহ জরুরি বিভাগে ছিল। পরে স্থানীয় পুলিশ সদস্য, ডিএসবি ও সাংবাদিকদের প্রচেষ্টায় তার পরিবারকে মৃত্যুর খবর জানানো হয়। দ্রুতই নিহতের আত্মীয়রা সদর হাসপাতালে জরুরি বিভাগে আসে।
ভ্যানচালক তাইজুল ইসলাম বলেন, রেলবাজারে ওষুধের দোকানের সামনে ওই লোকটি চেয়ারে বসেছিলেন। হঠাৎ চেয়ার থেকে পড়ে যাওয়ায় আমি ও স্থানীয়রা এগিয়ে আসি। গুরুতর অবস্থায় আমার ভ্যানে তুলে হাসপাতালে নিয়ে আসি। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান কাজল
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ