স্টাফ রিপোর্টার,রাকিব মাহমুদ ডাবলু : বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে পুলিশের বিশেষ অভিযানে একাধিক মাদক মামলার আসামি ও মাদক সম্রাট ইয়াবা এবং হেরোইন সহ পুলিশের হাতে আটক। শিবগঞ্জ থানা পুলিশ এক সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সিরাজুল ইসলামের দিক নির্দেশনায় গত ১৯-ই এ এপ্রিল (সোমবার) রাত্রি আনুমানিক ১০ টার সময় এসআই স্বপন মিয়া, এবং এ এসআই উজ্জ্বল ও সংগীয় ফোর্স নিয়ে গড়-মহাস্থান শাল বাগানের দক্ষিণ পাশে পাঁকা রাস্তার উপর থেকে মহাস্থানের বানারশী গ্রামের মৃত্যুঃ তোতা মুন্সির ছেলে কুখ্যাত মাদক সম্রাট জহুরুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তি কে আটক করেন। এসময় তাঁর দেহ তল্লাশি করে লুঙ্গীর ডান কোচার ভাজে পলিথিনের ভিতরে বিশেষ কায়দায় রাখা ২০ পুড়িয়া হেরোইন এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন পুলিশ। পরে আটককৃত মাদক সম্রাট জহুরুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে ২০-ই এপ্রিল (মঙ্গলবার) সকালে বগুড়া কোর্টে প্রেরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী জহুরুল ইসলাম সে শুধু এলাকায় মাদকই ছড়ায় না, সুযোগ পেলেই ঘরে ঢুকে মোবাইল ফোন, কাপড়- চুপড়, টাকা পয়সা সোনা গহনা আসবাবপত্র ’সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। এই চুরি কাজে সে নিজে নেতৃত্বসহ তার বেশকিছু সহযোগী ও গ্যাং বাহিনী রয়েছে৷ তাঁর চুরির উপদ্রব্য বৃদ্ধির কারণে এলাকাসী সর্বক্ষণ আতঙ্ককে থাকতো। জহুরুল আটকের সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাবাসী খুশিতে মাতোয়ারা হয়ে উঠেছে।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ