গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পর তাদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুর কোতোয়ালী থানার ভাটি কানাইপুর গ্রামের মলিন কুমার মালোর ছেলে শংকর কুমার মালো (৩৯) ও তালতলা গ্রামের রশিদ মোল্যার মেয়ে জামিলা পারভীন (২৫)।
মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুদ রানার নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার মাঝকান্দি এলাকা থেকে ৬টি সোনার বারসহ পাচারকারী দু’জনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ৬টি সোনার বারের ওজন ১ কেজি সাড়ে ৩শ’ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৪ লাখ ৮৫ হাজার ৮৫০ টাকা। এ ঘটনায় মধুখালী থানার এসআই মাসুদ রানা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ