ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় একটি পেট্রোল পাম্প থেকে অবৈধভাবে মজুত করে রাখা ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পয়ারী রোড আমুয়াকান্দা নামক স্থানে ‘মেসার্স পপি ট্রেডার্স‘ নামীয় পেট্রোল পাম্প (মিনি পাম্প) থেকে তেল উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৪৫০০ হাজার লিটার পেট্রোল এবং ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল পাওয়া যায়। এ ঘটনায় পাম্প মালিক হাবিবুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
তিনি আরও বলেন, এছাড়াও অবৈধভাবে মজুত করা তেল পেট্রোল পাম্পের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করা হয়।জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।
এসময় সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম ও ফুলপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ