পবিত্র মাহে রমজান উপলক্ষে সোমবার বিকেলে চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন বিদ্যুতের উদ্যোগে এ আয়োজন করা হয়।
মাহফিলে জিয়াউর রহমান ও খালেদা জিয়া সহ চুয়াডাঙ্গা জেলা বিএনপির প্রয়াত প্রবীণ নেতাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা মো. জসিম উদ্দিন। দোয়া শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
আয়োজক ফয়সাল হোসেন বিদ্যুৎ তাঁর বক্তব্যে বলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির যেসব প্রয়াত নেতাদের স্মরণে দোয়া করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন হাজী মোজাম্মেল হক, শহিদুল ইসলাম বিশ্বাস, মজিবুল হক মালিক মোজো, মির্জা ফরিদুল ইসলাম শিপলু ও ইউসুফ মালিক। তিনি বলেন, তাঁরা প্রত্যেকেই দক্ষ ও জননন্দিত রাজনীতিবিদ ছিলেন। তাঁদের আদর্শ ও স্মৃতি অনুসরণ করতে পারলে জেলা বিএনপি ভবিষ্যতে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, জেলা বাসীর পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জেলা বিএনপির প্রয়াত প্রবীণ নেতাদের রুহের মাগফেরাত কামনা করা হচ্ছে।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি মো. আবুল হোসেন আবুল, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফ মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেন, ছাত্রদল নেতা মো. ফাহিম ফয়সাল, মো. বায়জিদ হোসেন, মো. সাজিদুল ইসলাম, বাহার উদ্দিন বাহার, আব্দুল আল মাসুমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ