চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের নীলমণিগঞ্জ বাজারে অনুষ্ঠিত হলো ওপেন হাউজ ডে। বুধবার বিকাল ৪টা ৩০ মিনিটে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানার অপারেশন অফিসার ওসি হোসেন, সাব-ইন্সপেক্টর এসআই আরিফুলসহ থানার অন্যান্য সহযোগী অফিসারবৃন্দ। সভাপতিত্ব করেন নীলমণিগঞ্জ বাজার কমিটির সভাপতি মোঃ আবু সায়েম শাহীন।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে ওসি হোসেন বলেন, সমাজে আইন-শৃঙ্খলা বজায় রাখা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করতে পুলিশ ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।
এছাড়াও অফিসারদের বক্তব্যে উঠে আসে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক—
শৃঙ্খলা: সুশাসন প্রতিষ্ঠা ও অপরাধ দমনে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
নিরাপত্তা: জনগণের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন।
প্রগতি: অপরাধমুক্ত সমাজ গড়ে উঠলে ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক কল্যাণে অগ্রগতি ত্বরান্বিত হবে।
মাদকবিরোধী অঙ্গীকার: তরুণ সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ