চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের গ্রাম্য চিকিৎসক ডা: রবিউল হক আর নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহী রাজিউন। আজ রাত ১০ ঘটিকার সময় এম্বুলেন্স যোগে রাজশাহী নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনার বয়স হয়েছিলো প্রায় ৬২ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বড় ছেলে সানাউল কবির (শিরিন) কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছেন, ছোট ছেলে শাহিন হার্মাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে পড়াশোনা শেষ করেছেন, একটি মেয়ে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি (চুয়াডাঙ্গা) তে পড়াশোনা করছেন। বর্তমানে ডা: রবিউল হোসেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।রাজনৈতিক ব্যক্তি হিসেবে যেমন সুনাম তেমনি গরীবের চিকিৎসক হিসেবেও খ্যাতি ছিলো।ডা: রবিউল হোসেনের মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাহার নামাজের জানাযা আগামীকাল কোমরপুর গ্রামের কবরস্থানে সম্পন্ন হবে, জানাযা নামাজের সময় পরে জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ