চুয়াডাঙ্গা সীমান্তে ১৪ দিনের ব্যাবধানে আবারো বাংলাদেশী এক গরুর রাখাল রবিউল ইসলামকে (৪১) গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ।
বৃহস্পতিবার ভেরের দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর-মুন্সিপুর সীমান্তের ৯০/৯১ পিলালের মাঝামাঝি স্থানে তাকে গুলি করে হত্যা করে বিএসএফ।
রবিউল উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মরহুম ফয়জুল ইসলামের ছেলে।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে চুয়াডাঙ্গার জীবননগরের বেনীপুর সীমান্তে মিজানুর রহমান (৫০) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ।
মুন্সিপুর কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিএসএফ রবিউলকে গুলি করে হত্যা করে। এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য ভারতীয় বিএসএফের কাছে সকালে পত্র পাঠানো হয়।
তিনি আরো জানান, পত্র পেয়ে বিএসএফ বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটের সময় ঠাকুরপুর সীমান্তে ৯১ মেইন পিলারের সন্নিকটে বিজিবি-বিএসএফ এক পতাকা বৈঠকে মিলিত হয়। পতাকা বৈঠকে বিএসএফ রবিউল নিহতের কথা শিকার করে জানান তার লাশ ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষ হলে তার লাশ ফেরত দেয়া হবে বলেও জানান তিনি
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ