দামুড়হুদা মডেল থানা বার্ষিক পরিদর্শনে এসে পুলিশ সুপার দিয়ে গেলেন গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নির্দেশনা।বৃহস্পতিবার বিকাল ৩ টায় দামুড়হুদা মডেল থানা বার্ষিক পরিদর্শনে আসেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। তিনি থানায় কর্মরত অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন।এসময় পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন থানার অফিস, ব্যারাক ও মেস পরিদর্শন করেন।তিনি সহকর্মীদের উদ্যেশে বলেন, জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে জনবান্ধন পুলিশিং, মাদকমুক্ত সমাজ বিনির্মান, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকতে হবে।পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কে নিয়মিত পুলিশী টহল জোরদার, হোন্ডা মোবাইল, বিট পুলিশিং কার্যক্রম, ওয়ারেন্ট তামিল, বাড়ির মালিক ও ভাড়াটিয়ার তথ্য হালনাগাদকরণ, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও চোরাচালান প্রতিরোধের উপরে গুরুত্বারোপ দিতে হবে। থানার মেসে উন্নতমানের খাবার সরবরাহ, দাপ্তরিক সকল কাজ সুষ্ঠুভাবে সম্পাদন, ফোর্সের ব্যারাক ও আশপাশ এলাকা পরিস্কার-পরিছন্ন এবং চাহিদার প্রেক্ষিতে ফোর্সের ছুটি ছাড়তে সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশনা প্রদান করেন।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃনাজিম উদ্দিন আল আজাদ,পিপিএম, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, দামুড়হুদা মডেল থানা ইনচার্জ আলমগীর কবীরসহ থানার সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ