কার্পাসডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের বিভিন্ন স্হানে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে দামুড়হুদা মডেল থানা ও কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির উদ্যোগে পথচারী, মটরসাইকেল চালক, অটোচালক,ভ্যানচালকদের মাঝে মাস্ক বিতরন করা হয় এবং করোনা সচেতনতায় মাস্ক পরার জন্য আহবান জানান।এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ খালেক, ওসি (অপারেশন) সামছুদোহা, কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এস আই আতিকুর রহমান জুয়েল,কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আতিয়ার রহমান,দামুড়হুদা প্রেসক্লাবের যুগ্মসম্পাদক শরীফ রতন,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিলন। ওসি আব্দুল খালেক বলেন,আজ সবাইকে মৌখিকভাবে সতর্ক করা হচ্ছে, আগামীতে মাস্কবিহীন চলাচল কারীদের আর্থিক জরিমানা করা হবে।পুলিশের এ প্রশংসনীয় ও মহতী উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান।।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ