চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাথাভাঙ্গা নদী থেকে এলিজা খাতুন (৪০) নামে বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সকালে দামুড়হুদা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
এলিজা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার রুস্তম মল্লিকের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে স্থানীয়রা নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরে সকাল সাড়ে ৯টার দিকে ওই নারীর বাবা থানায় এসে লাশটি তার মেয়ে এলিজা খাতুন বলে শনাক্ত করেন।
নিহত এলিজার বাবা রুস্তম আলী জানান, তার মেয়ে এলিজা তিনি বুদ্ধি প্রতিবন্ধী। এর আগে বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মেয়ের কোনো সন্ধান পাননি তিনি। শুক্রবার সকালে ফেসবুকে ছবি ও ভিডিও দেখে মেয়ের লাশটি শনাক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ