দামুড়হুদায় নাতির মোটরসাইকেলের পেছন থেকে রাস্তার ওপর পড়ে নানি রওশন আরা খাতুনের (৬২) মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।তিনি দর্শনা থানার কুড়ালগাছি ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের আইয়ুব আলী মাস্টারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপন মোটরসাইকেলযোগে নানি রওশন আরাকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা হাসপাতালে উদ্দেশে বের হয়। পথিমধ্যে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কেসমতপুর গ্রাম এবং সুবলপুর বেকের মোড়ে মোটরসাইকেল ঘুরাতে গিয়ে নানি রওশন আরা রাস্তার ওপর পড়ে যায়। সাথে সাথে পথচারী তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান।
দামুড়হুদা কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি এসআই ইমরান হোসেন বলেন, রওশন আরা মোটরসাইকেল থেকে পড়েই মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ