চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে নিজ মেয়ে মর্জিনা খাতুনকে (৩১) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন বাবা আজিজুল মণ্ডল। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকালে ওই মামলা রেকর্ডের পরপরই উপজেলার সীমান্তবর্তী ঠাকুরপুর এলাকা থেকে অভিযুক্ত আজিজুল মন্ডলকে (৬২) গ্রেফতার করা হয়।
গ্রেফতার আজিজুল মন্ডল দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের স্কুলপাড়ার মরহুম বদর উদ্দিন মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর কবিরের নেতৃত্বে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই ইমরান হোসেন সঙ্গীয় ফোর্সসহ আসামি গ্রেফতার ও হত্যা মামলার মূল রহস্য উদঘাটনের জন্য মামলা রেকর্ডের এক ঘণ্টার মধ্যে দামুড়হুদা থানার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে মামলার আসামি আজিজুল মণ্ডলকে গ্রেফতার করে। পুলিশি নিবিড় জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি হত্যার স্বীকারোক্তি দিয়েছেন। আসামিকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে ভিকটিম মর্জিনা খাতুন(৩১) গ্রেফতার আসামি আজিজুল মণ্ডলের কনিষ্ঠ কন্যা। এনজিও থেকে লোন তুলে কিস্তি পরিশোধ করা নিয়ে পারিবারিক কলহের জের ধরে আসামি নিজ কন্যা মর্জিনাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে এবং নাতনী রেকসোনাকে (১২) কুপিয়ে গুরুতর জখম করে। রেকসোনা বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সোমবার সকালে থানায় একটি পেনাল কোর্ড আইনের ৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২ ধারায় ভিকটিমের মা সাইনা খাতুন মামলা করেন। মামলা রেকর্ডের এক ঘণ্টার মধ্যে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামি আজিজুল মণ্ডলকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যা কাজে ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করা হয়েছে
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ