চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার সাহার তত্বাবধানে দর্শনা থানার এসআই(নিঃ) মোঃ সেকেন্দার আবু জাফর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদকবিরোধী অভিযানে আজ ০৮ জুলাই ২০২৪ তারিখ রাত ০৩:২০ ঘটিকায় দর্শনা থানাধীন আজিমপুর গ্রামস্থ সুমন কমিশনারের গলিতে ধৃত আসামী মোঃ আফজাল হোসেন @ কালু এর বসত ঘরের শয়ন কক্ষের খাটের নিচ হতে আসামী ১। মোঃ আফজাল হোসেন @ কালু (৩৯), পিতা-মৃত জোর আলী মিজি, সাং-আজিমপুর (সুমন কমিশনারের গলি), থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গার হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মোতাবেক জব্দ করে। দর্শনা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার। গ্রেফতার ০১জন গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ