মেহেরপুর র্যাব-১২ এর অধিনায়কের দিক নির্দেশনায় ১৯ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখ ১৯.৪০ ঘটিকার সময় সিপিসি-৩, মেহেরপুর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল
চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আব্দুল আজিজ (৬৭), পিতা- মৃত মকবুল হোসেন, মাতা- মৃত আকিরন বেগম, ঠিকানা- সরিষাডাঙ্গা, মোমিনপুর,চুয়াডাঙ্গা কে ৩(তিন) টি তক্ষক সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ আব্দুল আজিজ (৬৭), পিতা- মৃত মকবুল হোসেন, মাতা- মৃত আকিরন বেগম, ঠিকানা- সরিষাডাঙ্গা,মোমিনপুর,চুয়াডাঙ্গা
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী অবৈধ বন্যপ্রানী ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত মর্মে স্বীকার করেছে। আসামীর মামলার আইনি প্রক্রিয়া কাজ চলছে।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ