জীবননগর অফিস
জীবননগর উপজেলার উথলী ইউনিয়নে পিকেএসএফ এর সহযোগিতায় এবং ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় উথলী ইউনিয়ন পরিষদ হল রুমে হার্ট ও ডায়াবেটিস বিষয়ক ফ্রি স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম ঝন্টু এবং সভাপতিত্ব করেন উথলী ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মোঃ ইউনুচ আলী। প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যের পর ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। স্বাস্থ্যক্যাম্পটি পরিচালনা করেন ডাঃ পরিতোষ কুমার ঘোষ, সহকারী অধ্যাপক (কার্ডিওলজী), কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল।
বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ১৫২ জন রোগীকে ফ্রি ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন উথলী ইউনিয়নের প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান, যুব কমিটির সভাপতি মোঃ অমিত খান ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান।
ক্যাম্পের কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সহযোগীতায় ছিলেন সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা মোঃ সোহেল রানা ও স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ। ক্যাম্পটি সার্বিক ভাবে সহযোগিতা করেন মোঃ আক্তারুজ্জামান উপজেলা কর্মসূচি সমন্বয়কারী ও মোঃ হুমায়ন রশিদ (পলাশ), সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ