চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাকা ইউনিয়নের হাফিজুর রহমান হাফিজ হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা বড়বাজার মুক্তমঞ্চে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে নেতাকর্মীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। তেলাওয়াত করেন হাফেজ নজরুল ইসলাম। উদ্বোধনী বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর আমির বিলাল হোসাইন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান। তিনি বক্তব্যে বলেন, হাফিজুর রহমান হাফিজ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এছাড়া বক্তব্য দেন জেলা ইউনিট সদস্য আব্দুর রউফ, ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের নায়েবে আমির মাহবুব আশিক শফি, আনোয়ার হোসেন, ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি হাফেজ মাসুম বিল্লাহ, জেলা অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, জেলা সাহিত্য সম্পাদক আবু রায়হান, চুয়াডাঙ্গা পৌর সভাপতি রাব্বি হাসান এবং চুয়াডাঙ্গা সদর সভাপতি মুন্না রহমান।
সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন পৌর শাখার সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির শান্ত।
সমাবেশ শেষে নেতাকর্মীরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ