জীবননগর উপজেলার মনোহরপুর মাঠপাড়ায় হারু শাহ্ এর মাজারের পেছনে পাওয়া অজ্ঞাত এক যুবকের মরদেহটি কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের বিলপাড়ার বাসিন্দা মৃত আশরাফ উদ্দিনের ছেলে জাহিদ বলে শনাক্ত করা হয়েছে।
কেডিকে ইউনিয়নের সদস্য আব্বাস উদ্দিন মরদেহটির পরিচয় নিশ্চিত করেন। তবে জাহিদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চালাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ