হাফিজুর রহমান :আজ ২৭.০৪.২০২১ তারিখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর কর্তৃক গাংনী উপজেলার নওয়াপাড়া ও মোল্লাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য বিক্রয়, পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ০৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ও ৩৮ ধারায় ১১,০০০/- টাকা জরিমানা করা হয়। এসময় গাংনীর তরমুজের দোকানগুলোও তদারকি করা হয়।
অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহমেদ। এসময় উপস্থিত থেকে সহযোগিতা করেন মেহেরপুর জেলা মার্কেটিং অফিসার জনাব মোঃ জিবরাইল হোসেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোঃ তাজিমুল হক। নিরাপত্তার দায়িত্বে ছিলেন মেহেরপুর জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ