নওগাঁয় খাল থেকে মিঠুন সরকার (২৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে হাটচকগৌরী বাজারের পাশের এক খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আরও দেখুন ঢাকার টিভি টেলিভিশন বিনোদন কেন্দ্র টিভিতে নিহত মিঠুন সরকার মহাদেবপুর উপজেলার ভান্ডারপুর গ্রামের পিংকু সরকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে হাটচকগৌরী বাজার থেকে চোর সন্দেহে মিঠুনকে ধাওয়া করে স্থানীয় কিছু যুবক। এরপর তিনি দৌড়ে হাটচকগৌরী বাজারের পাশের এক খালে ঝাঁপ দেন। এরপর তাকে আর খুঁজে না পেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। আরও দেখুন ঢাকার টিভিতে বিনোদন কেন্দ্র টেলিভিশন টিভি নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তাফা জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এরপর রাজশাহীর ডুবুরি দলকে এনে খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, নিহত মিঠুন সরকার চোর কিনা, এ বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। তবে অভিযোগ পেলে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ