চুয়াডাঙ্গায় বালুবোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে লামিম নামে ৪ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। রোববার সকালে সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের উকতো গ্রামের মাঝের পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। সে ঐ গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান, লামিম সকালে পরিবারের সদস্যদের সঙ্গে টিকাকেন্দ্র থেকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে বাড়ি ফিরছিল। এ সময় একটি দ্রুত গতির বালুবোঝাই ট্রাক্টর তাকে ধাক্কা দিলে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ