শিমুল রেজা: জেলার সব ধরনের সমস্যা সমাধানে চুয়াডাঙ্গাবাসীকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা।বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকাল সাড়ে তিন টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, সকলের সমস্যার কথা আমি শুনেছি এবং তা লিপিবদ্ধ করেছি। শিঘ্রই যথাযথ ব্যবস্থা নেয়া হবে। জনগণের সুবিধা-অসুবিধা উত্তরণে আপনারা অগ্রণী ভূমিকা পালন করেন। তাই আপনাদের সহযোগিতাও অগ্রগণ্য। আমরা বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসাবে চাই। আমি আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করবো। আমি আমার যথাসাধ্য, চেষ্টা করবো।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হামিদ রেজা, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, জেলা প্রেসক্লাবের সভাপতি ও এডভোকেট মানিক আকবার, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আজাদ হোসেন, নাগরিক টিভি জেলা প্রতিনিধি হুসাইন মালিক, জান্নাতুল আওলিয়া নিশি, সাংবাদিক শিমুল রেজা, সকালের সময় জেলা প্রতিনিধি হাতেম আলী, সাংবাদিক আব্দুল্লাহ, সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ