চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের পাশ থেকে মানসিক প্রতিবন্ধী অজ্ঞাত এক মহিলার (৫০) লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল ৮ টার দিকে সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারের পূর্ব পাশে সরকারি মৎস্যভবন সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রবিবার বিকেলে স্থানীয় সিপির সামনে একটি চাল কুমড়া, একটি গুলের কোটা এবং ভিক্ষা করার কিছু সরঞ্জাম হাতে দেখা যায় অজ্ঞাত মহিলাকে। মৃতদেহের পাশে ওই চাল কুমড়া, কাঁচা কলা অক্ষত অবস্থায় পড়ে ছিলো।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান জানান, মৃত অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য পিআইবিকে খবর দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ