বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এসব সাইকেল তুলে দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর।
এ সময় প্রধান অতিথি আলী আজগার টগর প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটিও দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে উপজেলা উন্নয়ন সহায়তা খাতের বরাদ্দ হতে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌর সভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬৮ জন দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৫ লাখ টাকা ব্যয়ে এসব সাইকেল বিতরণ করা হয়।
সাইকেল বিতরণের আগে জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর ইউএনও হাসিনা মমতাজের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান প্রমুখ।
পরে জীবননগর সমাজসেবা অফিসের আয়োজনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে আক্রান্ত প্যারালাইজ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় জীবননগর উপজেলার ২৪ জন রোগীর মাঝে ১২ লাখ টাকা বিতরণ করেন আলী আজগার টগর
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ