কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচির আয়োজন করা হয়। কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের মহাসচিব মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে আজ বেলা ১১টায় আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে শহীদ মাসুদ পারভেজ মুকুলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং পরে শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন তারা। এরপর সকাল ১২টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামে শহীদ শাহারিয়া শুভ’র কবরে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ