চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে স্থানীয় সময় রাত ১০টার দিকে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে আ&টকের পর সেনা হেফাজতে মৃ৳ত্যু হয়েছে। এসময় তার কাছ থেকে একটি অ&স্ত্র ও গু৳লি উদ্ধার করা হয় বলে অভিযানিক দলের একজন সেনাসদস্য উপস্থিত কয়েকজন গণমাধ্যম কর্মীকে বলেন। যা ফেসবুক লাইভে শোনা যায়। তবে সেটি অফিসিয়াল কোন স্টেটমেন্ট নয়। এ ঘটনায় জীবননগর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আটকের পর সেনাবাহিনীর সদস্যরা তার উপর ব্যাপক নির%জাতন চালিয়েছেন এবং তারই এক পর্যায়ে প্রাণ হারান শামসুজ্জামান ডাবলু।
কিছুক্ষণ পরই চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু হাজির হন। তিনি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে হাসপাতালে প্রবেশ করেছেন। সেই সঙ্গে আইন হাতে তুলে না নেয়া এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন। গভীর রাত পর্যন্ত এ ঘটনা পর্যবেক্ষণ করছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. শরিফুজ্জামান শরিফসহ শীর্ষ নেতৃবৃন্দ। সেনা হেফাজতে এভাবে একজনের মৃত্যু কোন ভাবেই মানতে পারছেন না কেউ।
-আরও বিস্তারিত পরবর্তী পোস্টে জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ