স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার চাঁদপুর গ্রামের বাগানপাড়ার জয়নালের ছেলে চোরাকারবারীর গডফাদার ও মাদক ব্যাবসায়ী আজিজ বেপরোয়া হয়ে উঠেছে।জানা গেছে, চাঁদপুর গ্রামের আজিজ দীর্ঘদিন ধরে ভারতীয় গরু চোরাকারবারী,মোবাইল,সহ ভারতীয় অবৈধ মালের চোরাচালানী করে আসছে।চোরাকারবারীর পাশাপাশি আজিজ টাকার নেশায় জড়িয়ে পড়ে মাদকের ব্যাবসায়। আজিজের কারনে এলাকার যুব সমাজ দিন দিন ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। এ বিষয়ে জানতে আজিজের সাথে কথা বললে তিনি মাদক ব্যাবসার কথা অস্বীকার করেন।নাম না প্রকাশ করার শর্তে অনেকে জানান আজিজ গোপনে মাদকের ব্যাবসা করে আসছে।যুব সমাজ নষ্ট হচ্ছে তার কারনে।আজিজের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যাবস্থা নিতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী সহ সচেতন মহল
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ