চুয়াডাঙ্গা সদর উপজেলার ১৫ নং আইলহাঁস ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ঘোলদাড়ি হতে হোসেনপুর গ্রামের গুরুত্বপূর্ণ সড়কের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কটির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
এসময় উপস্থিত ছিলেন ১৫ নং আইলহাঁস ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোহাঃ মিনাজ উদ্দীন বিশ্বাস, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ মুছাব আলী, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর ভোগান্তির অন্যতম কারণ ছিল এই সড়কের বেহাল অবস্থা। নতুনভাবে সড়ক উন্নয়ন কাজ বাস্তবায়নের ফলে ঘোলদাড়ি ও হোসেনপুর গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে স্থানীয় বাসিন্দারা সড়কটির উদ্বোধন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ