গাজীপুরের কাপাসিয়া উপজেলার আড়াল বাজার গোলারটেক এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোরে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো কে বা কারা সেখানে রেখেছে তা এখনো জানা যায়নি। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তার লক্ষ্যে কাপাসিয়ার বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর টহল চলমান রয়েছে। আজ মঙ্গলবার টহলকালে আড়াল বাজার গোলারটেক এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ছাড়াও দুই রাউন্ড গুলি, চারটি ককটেল, তিনটি পেট্রোল বোমা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী। ওসি শাহিনুর আলম আরও বলেন, সেনাবাহিনী উদ্ধারকৃত অস্ত্র, ককটেল ও পেট্রোল বোমা থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ