নিহত ব্যক্তির নাম পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে বাড়ি পাবনার বেড়া উপজেলায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার বয়স হবে আনুমানিক ৪৫ বছর।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় ৮ থেকে ১০ জন চোরের একটি দল ওই গ্রামের ইদ্রিস আলী খানের বাড়িতে গরু চুরি করতে যায়। একপর্যায়ে বাড়ির মালিক ইদ্রিস আলী খান ও তার ছেলে টের পেয়ে ঘরে থেকে বের হন। এ সময় চোরের দল পালানোর চেষ্টা করলে চিৎকার করে ধাওয়া করেন তারা। এলাকাবাসীও তাদের সঙ্গে যোগ দিয়ে ধাওয়া করে একজনকে আটক করেন। অন্যরা পালিয়ে যায়। ওই সময়ে আটক ব্যক্তিকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে খামারি ইদ্রিস আলী খান বলেন, তার খামারে দুটি গরু ও কয়েকটি ছাগল রয়েছে। রাত ২টার দিকে ছাগলের ডাকাডাকি শুনে আমি ও আমার ছেলে ঘুম থেকে উঠে পড়ি। খামারে গিয়ে দেখি চোরেরা একটি গরু নিয়েছে আরেকটি নেয়ার চেষ্টা করছে। তখন চিৎকার করে চোরদের ধাওয়া করি। একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও এলাকাবাসীর সহায়তায় একজন চোরকে ধরে ফেলি। পরে উত্তেজিত এলাকাবাসী তাকে গণপিটুনি দিলে মারা যান।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাসান বাসির জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে শুক্রবার সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তার নাম পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে তার ব্যবহৃত মোবাইল থেকে তার বাড়ি বেড়া উপজেলায় বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে। তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ