কুষ্টিয় মিরপুর উপজেলায় ট্রেনে অভিযান চালিয়ে মালিকবিহীন ১ কেজি ৫০০ গ্রাম কোকেন উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি কুষ্টিয়া (৪৭ বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কুষ্টিয়া ব্যাটালিয়ন বিজিবি অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। পরে এ বিষয়ে স্থানীয় মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ