মৃত রুপালী খাতুন ঐ গ্রামের কৃষক ওবায়দুল্লাহ শেখের স্ত্রী। তাদের একটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে।
রূপালী বেগমের দেবরের স্ত্রী ইতি খানম বলেন, ‘দুপুরে রূপালী খাতুন চুলায় ডিম ভুনা করছিলেন। হঠাৎ করে শারীরিক দুর্বলতার কারণে অসাবধানতাবশত কড়াইয়ের ওপর পড়ে যান। সেখান থেকে তিনি আর উঠতে পারেনি। আমার ছেলে রান্না ঘরে গিয়ে তাকে এভাবে পড়ে থাকতে দেখে আমাকে খবর দেন। তখন দ্রুত গিয়ে কড়াইয়ের ওপর পড়া অবস্থায় দেখতে পাই। সঙ্গে সঙ্গে আমরা তাকে উদ্ধার করে পাশের নদীতে নিয়ে যাই। সেখানে পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। তখন ভ্যানযোগে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।’
রূপালীর স্বামী ওবায়দুল্লাহ বলেন. ‘আমি বাড়ির পাশে চিত্রা নদীতে পাট ধোয়ার কাজে ব্যস্ত ছিলাম। আমার স্ত্রী দুপুরের জন্য খাবার তৈরি করছিল। হঠাৎ করে খবর পেয়ে দৌড়ে গিয়ে এমন দৃশ্য দেখতে পাই’।
নড়াইল সদর থানার ওসি ওবায়দুর রহমান বলেন, খবর শোনার পর সদর থানায় পুলিশ পাঠানো হয়। মৃত রূপালীর বাবার বাড়ির সদস্যরা কোনো অভিযোগ করেননি। তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ