গতকাল মঙ্গলবার দক্ষিণ ইরাকের একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়েছে। ঘাঁটিতে ইরান-সমর্থিত কাতাইব হিজবুল্লাহ গোষ্ঠীর সদস্যরা অবস্থান করত। সশস্ত্র গোষ্ঠীর দুটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
জুরফ আল-নসর নামের ঘাঁটি, যা তেহরান সমর্থিত শক্তিশালী এই বাহিনীর মূল ঘাঁটিগুলোর মধ্যে একটি।
মধ্যপ্রাচ্যে যুদ্ধে শুরু হওয়ার পর থেকে এটি একাধিকবার লক্ষ্যবস্তু হয়েছে। এটি মূলত মার্কিন-ইসরাইলি অভিযানের প্রথম দিন থেকেই আঘাতের মুখে পড়েছে। যা ওই অঞ্চলে চলমান উত্তেজনারই অংশ।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গত শনিবার থেকে ইরাকের বিভিন্ন এলাকায় বিমান হামলায় ১০ জনেরও বেশি যোদ্ধা নিহত হয়েছে। যাদের বেশিরভাগই কাতাইব হিজবুল্লাহর সদস্য। তবে দলের এক সূত্র জানিয়েছে, মঙ্গলবারের হামলায় কেবলমাত্র বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।
ইরাক তার ভঙ্গুর স্থিতিশীলতা রক্ষা করতে এবং মার্কিন-ইরান প্রক্সি যুদ্ধ থেকে দূরে থাকতে চাইলেও, নতুন করে ছড়িয়ে পড়া সংঘাতের কারণে দেশটি সরাসরি ঝুঁকির মধ্যে পড়েছে। দেশটি জোর দিয়ে বলেছে যে, তারা এই যুদ্ধ টেনে আনতে চায় না। তবুও যুদ্ধের প্রভাব থেকে নিজেকে বাঁচাতে পারছে না।
কাতাইব হিজবুল্লাহসহ ইরান-সমর্থিত কয়েকটি ইরাকি সশস্ত্র গোষ্ঠী, যারা ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ নামে পরিচিত। ইসরাইল-ইরান দ্বন্দ্বে নিরপেক্ষ না থাকার ঘোষণা দিয়েছে। তারা এ অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন হামলার দায় স্বীকার করেছে।
তারা মার্কিন-ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে 'প্রয়োজনীয় ব্যবস্থা' নেওয়ার কথা জানিয়েছে এবং প্রয়োজনে ইরানের হয়ে দীর্ঘস্থায়ী লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ।
ইরাক সরকারের সিকিউরিটি মিডিয়া সেল জানিয়েছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।
কয়েক ঘন্টা আগে, নিরাপত্তা বাহিনী ঘোষণা করেছে যে, তারা বিমানবন্দরের লক্ষ্যবস্তু হিসাবে রাখা নয়টি রকেট এবং একটি লঞ্চপ্যাড জব্দ করেছে। বিমানবন্দরে একটি সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে আমেরিকান পরামর্শকরা বাস করতেন এবং আগে সেখানে মার্কিন নেতৃত্বাধীন জোট সৈন্যদের আবাসস্থল ছিল।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, ‘স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চল, যেখানে মার্কিন সেনারা অবস্থান করছে, ড্রোন হামলার প্রধান লক্ষ্যবস্তু হয়েছে, যেগুলোর অধিকাংশই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আটক করেছে।’
এএফপি’র একজন সংবাদদাতা জানিয়েছেন, মঙ্গলবার রাতে কুর্দিস্তানের স্বায়ত্তশাসিত অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর সুলাইমানিয়ায় একটি হামলা চালানো হয়েছে।
কুর্দি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, শহরে জাতিসংঘের অফিস হিসেবে ব্যবহৃত ভবনের কাছে একটি ড্রোন হামলা চালানো হয়েছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ