আসন্ন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপুর লিফলেট উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ৯টায় আলমডাঙ্গার হ্যামলেট ক্যাফেতে তাঁর সমর্থক গোষ্ঠীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা পৌর জামায়াতের আমীর মাহের আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, সহকারী সেক্রেটারি মুসলিম উদ্দিন এবং বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ইউনিট সদস্য আবদুল কুদ্দুস, খাসকররা ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল লতিফ, কালিদাসপুর ইউনিয়ন আমীর আসাদুল হক এবং বেলগাছি ইউনিয়ন সভাপতি আমান উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আলমডাঙ্গা পৌরসভার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সেবার মানোন্নয়নে শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। তারা আগামী নির্বাচনে তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শরিফুল ইসলাম পিন্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহীন শাহিদ।
অনুষ্ঠানের শেষপর্বে মেয়র প্রার্থী শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপুর নির্বাচনী লিফলেট আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ