চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রায় চার শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। বুধবার বিকেলে আলমডাঙ্গা উপজেলা বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই যোগদান অনুষ্ঠান ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
বেলগাছি ইউনিয়নের বিএনপি'র সহ-সভাপতি জাহিদুল ইসলাম সলক-সহ বিএনপিসহ এর সহযোগী সংগঠনের প্রায় চার শতাধিক নেতাকর্মী এই অনুষ্ঠানে জামায়াতে ইসলামীতে যোগ দেন। চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমীর রুহুল আমিনের হাতে হাত রেখে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগ দেওয়া নেতাকর্মীদের এসময় ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।
যোগদান অনুষ্ঠান ও নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমীর রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল, এবং আলমডাঙ্গা উপজেলা জামায়াত ইসলামীর আমীর প্রভাষক শফিউল আলম বকুল।
আলমডাঙ্গা বেলগাছি ইউনিয়ান জামায়াতে ইসলামীর সভাপতি আমান উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
নেতাকর্মীদের এই যোগদানকে কেন্দ্র করে এলাকায় জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তি বৃদ্ধি পেল বলে মনে করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ