পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মোঃ বাবলু খাঁন সংগীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ২টা ১০ মিনিটে আলমডাঙ্গা থানাধীন বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নতিডাঙ্গা গ্রামের মোঃ ফয়সাল আহম্মেদ (২১), পিতা—মোঃ ফিরোজ খাঁনকে তার বসতবাড়ীর সামনের থেকে ২০ (বিশ) পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, একই অফিসারের নেতৃত্বে আরেকটি অভিযানে সোমবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে আলমডাঙ্গা থানাধীন পুটিমারী বাজার থেকে নাগদাহগামী রাস্তায় ছোট পুটিমারী গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ আবুল কাশেমের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে মোঃ মিনারুল ইসলাম (৪০), পিতা—লুৎফার রহমান, গ্রাম—বড়পুটিমারী, থানা—আলমডাঙ্গা, জেলা—চুয়াডাঙ্গাকে ৬০ (ষাট) গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) বানী ইসরাইল জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ভবিষ্যতেও মাদক কারবারিদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ