আলমডাঙ্গা উপজেলা সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ বাস্তবায়ন শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে।গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) উপজেলা সার বীজ মনিটরিং কমিটির উদ্যোগে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার ভুমি আশীষ কুমার বসু।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদুল হক, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি তবারক হোসেন, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা।স্বাগত বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ।
তিনি বলেন সরকারের নীতি মালা অনুযায়ী এখন থেকে এক ব্যাক্তির নামে একাধিক ডিলার থাকা যাবে না,যদি কোন ডিলার মৃত্যু বরণ করেন তাহলে তার স্ত্রী,বা সন্তান ডিলার হবেন,নতুন নীতিমালা অনুসারে আলমডাঙ্গা উপজেলায় প্রায় ১০/১২ জন নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে, তবে জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নিয়োগ দেওয়া হবে।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ তবারক হোসেন,ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আসাদুল হক মিকা,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃজিল্লুর রহমান ওটু,আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির মোঃ শফিউল আলম বকুল',আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইকুম ইসলাম,উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, সার ডিলার হাজী রফিকুল ইসলাম, হাজী হারুনার রশিদ, হাজী আব্দুল বারী,হাজী জনিরুদ্দিন, মোঃ আসিফ আস নূর, মেসার্স নূর মোহাম্মদ ট্রেডার্স, মোঃ দেলোয়ার হোসেন,শেখ আব্দুল জব্বার, সাইদ হাসান,বেলগাছি ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মেহেরাজ আলী,মোঃ ফরিদ হোসেন, দিলিপ কুমার, মোঃ আমিনুল হক, উত্তরা ট্রেডার্সের পক্ষে অসিত কুমার, মীর এন্ড এ্যাসোসিয়েটসের পক্ষে ডাঃ আদনীন নাহার মীম।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ