আলমডাঙ্গায় আল নূর ফাউন্ডেশন কর্তৃক হতদরিদ্র, বিধবা,প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ শুরু হয়েছে।
গতকাল এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এবারের কার্যক্রম উদ্ভোধন করেন আল নূর ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ডা মো আব্দুল্লাহ আল মামুন। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার সভাপতি আল আমিন পরশ,আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো নাজমুল হক শাওন, মানবাধিকার কমিশন এর সাধারণ সম্পাদক প্রভাষক খায়রুল ইসলাম, সাংবাদিক সাইদুল ইসলাম প্রমুখ। এ সময় ফাউন্ডেশন এর কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
প্রতিবছরের মত এবারো আল নূর ফাউন্ডেশন এর মাধ্যমে উপজেলার বিভিন্ন গ্রামে হতদরিদ্র, বিধবা,প্রতিবন্ধীদের কাছে সংস্থার প্রতিনিধিগন ঈদের প্রয়োজনীয় জিনিস পত্র উপহার হিসাবে পৌঁছে দেওয়া হচ্ছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে কতৃপক্ষ আশা করেন।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ